জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় (Javascript Syntax Tutorial in Bangla)

 



আগেই জেনেছি জাভাস্ক্রিপ্ট কোড HTML কোডের ভিতর লেখা হয়। <script> এলিমেন্ট ব্যবহার করে কোড লেখা যায়। এমনকি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলেও এই এলিমেন্ট দিয়ে তা সংযোগ করে দিতে হয়। একটা এইচটিএমএল ডকুমেন্টে নিচের মত করে জাভাস্ক্রিপ্ট দিতে হয়

01.<!DOCTYPE html>
02.<html>
03.<head>
04.<script>
05.<!-- All JS code goes here -->
06.</script>
07.</head>
08.<body>
09. 
10.<!-- any HTML element here -->
11. 
12.</body>
13.</html>


<script> ট্যাগ শেষ করতে হয় </script> এই ট্যাগ দিয়ে। <script> এ অনেকগুলি এট্রিবিউট ব্যবহার করা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় "src" এবং "type" এদুটি।

src এট্রিবিউট দিয়ে এক্সটার্নাল ফাইল সংযোগ করতে ব্যবহৃত হয় আর type এট্রিবিউটে সাধারনত মান "text/javascript" ব্যবহৃত হয় অর্থ্যাৎ type="text/javascript".

এছাড়া আরো এট্রিবিউট আছে তবে সব এট্রিবিউট ই ঐচ্ছিক মানে ব্যবহার না করলেও শুধু <script></script> কাজ করবে। যেমন async দিয়ে পেজের যেকোন কাজ যাতে বন্ধ না হয় কিংবা স্ক্রিপ্ট লোডের জন্য দেরি করতে না হয় সেটা ঠিক করে দেয়া যায়। এক্সটার্নাল ফাইলের ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য। charset, defer ইত্যাদি এট্রিবিউট আছে তবে এগুলি সাধারনত ব্যবহার করা হয়না বা লাগেনা।


** defer দিলে পেজ সম্পূর্ন আগে লোড হবে এরপর জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট শুরু হবে। এটাও শুধু এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে ব্যবহার হয়। দিতে হয় নিচের মত

1.<script type="text/javascript" src="/test.js" defer></script>


প্রথম জাভাস্ক্রিপ্ট কোড

01.<!DOCTYPE html>
02.<html>
03.<head>
04.<script type="text/javascript">
05.alert('Hi CODESTRICKZ');
06.</script>
07.</head>
08.<body>
09. 
10.<!-- any HTML element here -->
11. 
12.</body>
13.</html>


 রান করিয়ে দেখুন।


<noscript></noscript> এলিমেন্ট

যদি ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট না করে কিংবা ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট disable করা থাকে তখন এই noscript এলিমেন্টের ভিতরে রাখা কনটেন্ট ব্রাউজারে দেখাবে। <noscript></noscript> এর ভিতরে যেকোন এইচটিএমএল এলিমেন্ট রাখা যায়।

এলিমেন্টটি  <body></body> এর ভিতর রাখতে পারেন। যেমন

01.<!DOCTYPE html>
02.<html>
03.<head>
04.<script>
05.document.write('Hi CODESTRICKZ');
06.</script>
07.</head>
08.<body>
09. 
10.<noscript>
11.<h1>You browser need to be javascript enabled</h1>
12. 
13.</noscript>
14. 
15.</body>
16.</html>


** আপনার ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট disable করে দিয়ে দেখুন <noscript> এর ভিতরের কনটেন্ট ব্রাউজারে দেখাবে। ব্রাউজার এ জাভাস্ক্রিপ্ট এনাবল থাকলে <noscript> এর ভিতরের কোন কিছুই ব্রাউজারে দেখাবেনা।



==========

** জাভাস্ক্রিপ্টে দুটি স্ট্রিংকে সংযোগ (concatenate) করতে হয় প্লাস (+) চিহ্ন দিয়ে, পিএইচপিতে যেমন আমরা ডট (.) দিয়ে করি। যেমন

1.var x = 'The largest Bengali tutorial site';
2.var y = ' is CODESTRICKZ';
3.document.write(x + y + '<br/>');
4. 
5. 
6.// you may add this way
7.document.write('The largest Bengali tutorial site' ' is CODESTRICKZ');

আউটপুট

The largest Bengali tutorial site is CODESTRICKZ
The largest Bengali tutorial site is CODESTRICKZ


** প্রতিটি জাভাস্ক্রিপ্ট লাইন সেমিকোলন (;) দিয়ে শেষ করতে হয় তবে বাধ্যতামূলক নয়।


** number এবং string যোগ করলে জাভাস্ক্রিপ্ট নাম্বারকে স্ট্রিং হিসেবে গন্য করবে এবং নিচের মত আউটপুট দেবে।

1.var x = 'The largest Bengali tutorial site ';
2.var y = 8;
3.document.write(x + y);

আউটপুট

The largest Bengali tutorial site 8


Post a Comment

Cookie Consent
Little Blog serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the data/wifi internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.